YOUR PRIVACY MATTERS

Privacy Policy

আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দেওয়া আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার এবং নিরাপদ রাখি তা এখানে বিস্তারিত ব্যাখ্যা করা হলো।

নিরাপদ তথ্য ব্যবস্থাপনা

আপনার এনক্রিপ্টেড ডাটা সম্পূর্ণ নিরাপদ সার্ভারে সংরক্ষণ করা হয় এবং আমরা কখনো আপনার অনুমতি ছাড়া তা শেয়ার করি না।

১০০% গোপনীয়তার নিশ্চয়তা

আমরা থার্ড-পার্টি কমার্শিয়াল কোনো এজেন্সির কাছে আপনার ব্যক্তিগত তথ্য বা মোবাইল নম্বর বিক্রি বা লিজ দিই না।

তথ্য নিয়ন্ত্রণের অধিকার

আপনার যেকোনো তথ্য পরিবর্তন, আপডেট অথবা ডাটাবেজ থেকে স্থায়ীভাবে মুছে ফেলার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে।

১. আমরা কী কী তথ্য সংগ্রহ করি

অর্ডার প্রসেসিং এবং সেরা কাস্টমার অভিজ্ঞতা প্রদানের জন্য আমরা নিচের তথ্যগুলো সংগ্রহ করে থাকি:

  • ব্যক্তিগত পরিচয়: আপনার নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর এবং ডেলিভারি অ্যাড্রেস।
  • অর্ডার ও লেনদেন: অর্ডার হিস্ট্রি, পেমেন্ট মেথড (আমরা সরাসরি কোনো ক্রেডিট/ডেবিট কার্ড ইনফরমেশন সেভ করি না)।
  • টেকনিক্যাল ডাটা: আইপি অ্যাড্রেস, ব্রাউজারের ধরণ এবং কুকিজ (Cookies) তথ্য স্টোরের ফিচার উন্নত করার জন্য।

২. সংগৃহীত তথ্যের ব্যবহার

আপনার তথ্যসমূহ মূলত নিচের কাজের জন্য ব্যবহার করা হয়:

  • আপনার অর্ডার সফলভাবে ডেলিভারি করা এবং ক্যাশ অন ডেলিভারি যাচাই করা।
  • অর্ডারের স্ট্যাটাস আপডেট SMS বা ইমেইলের মাধ্যমে জানানো।
  • নতুন অফার, প্রমোশন ও ডিসকাউন্ট আপডেট পাঠানো (যদি আপনি নিউজলেটারে সাবস্ক্রাইব করে থাকেন)।
  • কাস্টমার সার্ভিস সাপোর্ট এবং সাইটের নিরাপত্তা বৃদ্ধি করা।

৩. কুকিজ (Cookies) নীতি

আমাদের ওয়েবসাইট উন্নত ব্রাউজিং অভিজ্ঞতার জন্য কুকিজ ব্যবহার করে। কুকিজ হলো ছোট ডাটা ফাইল যা আপনার ব্রাউজারে সংরক্ষিত হয়। এটি সাইটের কার্ট পারফরম্যান্স ও শপিং অভিজ্ঞতা দ্রুত করতে সাহায্য করে। আপনি চাইলে যেকোনো সময় আপনার ব্রাউজার সেটিংস থেকে কুকিজ ডিস্যাবল করতে পারেন।

৪. থার্ড-পার্টি সার্ভিস ও নিরাপত্তা

অর্ডার ডেলিভারির জন্য আমাদের বিশ্বস্ত কুরিয়ার পার্টনারদের (যেমন: Steadfast, Pathao ইত্যাদি) সাথে শুধুমাত্র আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর শেয়ার করতে হয়। পেমেন্ট গেটওয়ের সমস্ত লেনদেন এনক্রিপ্ট প্রযুক্তি (SSL/TLS) দ্বারা সুরক্ষিত থাকে।

গোপনীয়তা বিষয়ক কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে?

আপনার তথ্য সুরক্ষা বা প্রাইভেসির ব্যাপারে আরো জানতে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগযোগ করুন।